জকিগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে হাসান আহমদের দায়িত্ব গ্রহণ
Led Bottom Ad

আদালতের রায়

জকিগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে হাসান আহমদের দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

০৪/০৮/২০২৫ ১৫:২৭:১০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জকিগঞ্জ সদর ইউনিয়নের চশমা প্রতীকের প্রার্থী হাসান আহমদ আনুষ্ঠানিকভাবে (৩আগষ্ট) রবিবার বিকাল ৪ঘটিকার সময় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন চেয়ারম্যানের শপথ গ্রহণ করলেন। শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। এ শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জকিগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব বুঝে পেলেন হাসান আহমদ। 


উল্লেখ্য, ২০২১ সালে জকিগঞ্জ ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদের ভোট গণনায় অনিয়ম কারচুপি করে হাসান আহমদকে পরাজিত দেখানো হয় বলে অভিযোগ তুলেন প্রার্থী হাসান আহমদ। পরে নির্বাচনী ট্রাইব্যুনালে পুনঃগণনা চেয়ে মামলা দায়ের করেন। ওই মামলার রায়ে তিনি বিজয়ী হয়েছেন।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad