কিছু হলেই বিএনপির ঘাড়ে দোষ দেবেন না: জাহিদ
Led Bottom Ad

কিছু হলেই বিএনপির ঘাড়ে দোষ দেবেন না: জাহিদ

নিজস্ব প্রতিনিধি., নবীগঞ্জ

০৩/০৮/২০২৫ ১৭:৪২:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

কিছু হলেই বিএনপির ঘাড়ে দোষ দেবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।


তিনি বলেছেন, ‘জাতীয় নির্বাচন তিন মাসের মধ্যেও সম্পন্ন হতে দেখেছি। কিন্তু বর্তমান অন্তবর্তী সরকারের এক বছর সময় লাগানোর কোনো কারণ দেখছি না। এই বিলম্ব কোন শুভ লক্ষন নয়। দ্রুত নির্বাচনের দিন তারিখ ঘোষণা করুন। আর না হয় বিএনপি বসে থাকবে না।


আজ রোববার (৩ আগস্ট) দুপুরে নবীগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।


এ সময় তিনি বলেন, ২০০৮ এর নির্বাচনও নাকি ষড়যন্ত্রমূলক ছিল। ২০১৪ ছিল ভোটার বিহীন। ২০১৮ ছিল নৈশ ভোটের নির্বাচন। আর ২০২৪ হয়েছে আমি আর ডেমির নির্বাচন। জনগন আসল নির্বাচন চায়। যেখানে জনগন তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।


ডা. জাহিদ হোসেন বলেন, বিগত ৯ মাসে দেশের মধ্যে কিছু হলেই সব দোষ বিএনপি নেতাকর্মীদের ঘাড়ে চাপানোর চেষ্টা করা হয়েছে। অথচ বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে সবচেয়ে বেশি গুম, খুন, মামলা হামালা নির্যাতনের শিকার হয়েছে বিএনপি নেতাকর্মীরা। বিনা অপরাধে বেগম খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছে বছর পর বছর। লাখ লাখ নেতাকর্মী মামলার শিকার হয়েছেন ভুলে গেলে হবে না।


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে সকালে উপজেলার বাংলাবাজার জাঙ্গালিয়া মাঠে জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করা হয়।


নবীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সরফরাজ আহমদ চৌধুরী সভাপতিত্বে ও সিনিয়র যুন্ম আহবায়ক শিহাব আহমদ চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন।


বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জি কে গৌছ, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন ও মিফতা সিদ্দিকী, বিএনপির আন্তর্জাতিক সম্পাদক আহমদ আলী মুকিম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া ও আমেরিকা শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল হক নান্টু প্রমুখ।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাখাওয়াত হাসান জীবন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী,অ্যাডভোকেট নুরুল ইসলাম, হাজী এনামুল হক, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছাবির আহমদ চৌধুরীসহ আরও অনেকেই।

সজল আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad