বিভিন্ন মহলের শোক
ওসমানীনগরে যুক্তরাজ্য প্রবাসী হাজী শামসু মিয়ার ইন্তেকাল
ওসমানীনগর উপজেলার উমরপুর নিবাসী ও গোয়ালাবাজার নিউ প্লাজার স্বত্বাধিকারী, প্রবীণ যুক্তরাজ্যপ্রবাসী ব্যবসায়ী হাজী শামসু মিয়া আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি শুক্রবার দিবাগত রাত ২:৩০ মিনিটে, সিলেটের আল হারামাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম হাজী শামসু মিয়া দীর্ঘদিন যুক্তরাজ্যে বসবাস ও ব্যবসা পরিচালনার পাশাপাশি গোয়ালাবাজার এলাকায় একজন সৎ, নির্ভরযোগ্য ও সম্মানিত ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। তিনি ছয় পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি যুক্তরাজ্য প্রবাসী ফুটবলার মোঃ তারেক মিয়ার চাচা ছিলেন।
রবিবার বিকেলে উমরপুর মকতবে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁকে নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন: ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ, সাংবাদিক মোঃ ফজলু মিয়া,
যুক্তরাজ্য প্রবাসী গোয়ালাবাজার ব্যবসায়ী সমাজ,আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও সর্বস্তরের এলাকাবাসী।
সকলের কাছে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়ার অনুরোধ জানানো হয়েছে।
তাহির আহমদ
মন্তব্য করুন: