চুনারুঘাটে চা বাগানের রাস্তায় গাছ ফেলে ডাকাতি
Led Bottom Ad

চুনারুঘাটে চা বাগানের রাস্তায় গাছ ফেলে ডাকাতি

নিজস্ব প্রতিনিধি,চুনারুঘাট

০২/০৮/২০২৫ ১৪:৩৭:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের মধ্য দিয়ে যাওয়া পুরোনো মহাসড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১ আগস্ট) রাত ১২টার দিকে মাধবপুর থানাধীন সুরমা চা বাগান অংশে এই ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীদের মতে, প্রথমে চুনারুঘাট থেকে মাধবপুরগামী দুটি ট্রাক থামিয়ে চালকদের কাছ থেকে বাটন ফোন ও কিছু নগদ অর্থ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে আরও কয়েকটি যানবাহন আটকা পড়ে সড়কে।


হঠাৎ চিৎকার-চেঁচামেচি শুরু হলে পরিস্থিতি বুঝে পুলিশ তৎপর হয়। চুনারুঘাট, মাধবপুর থানা এবং তেলিয়াপাড়া ফাঁড়ি থেকে বিপুল সংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে ছুটে যান। তবে তাদের উপস্থিতির আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।


ঘটনাস্থলের কাছেই তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ি থাকলেও এমন ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। এলাকাবাসীর মতে, বারবার একই স্থানে ডাকাতি হওয়া সন্দেহজনক।


তেলিয়াপাড়া ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর খাইরুল বাশারের দায়িত্ব নেওয়ার পর এটাই সেখানে প্রথম ডাকাতির ঘটনা।


চুনারুঘাট থানার ওসি নূর আলম এবং মাধবপুর থানার ওসি শহিদ উল্যা জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে সড়কে ফেলে রাখা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad