সিলেট ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে একজন নিহত
Led Bottom Ad

সিলেট ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে একজন নিহত

প্রথম সিলেট প্রতিবেদন

৩১/০৭/২০২৫ ১৭:৩৪:৩৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের (বিমানে ওঠার সিঁড়ি) চাকা মেরামতের সময় বিস্ফোরণকালে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে নিয়মিত মেরামত কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয় আরও ২ জন। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ রোম্মান (২০)। তিনি সিলেটের সাহেবের বাজার এলাকার বাসিন্দা। আহত আরেক যুবকের নাম এনামুল। তিনি মহালদি এলাকার বাসিন্দা। ।


নিহত রোম্মানকে গুরুতর অবস্থায় জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি সেখানেই মারা যান। মৃত্যুর বিষযটি নিশ্চিত করেছেন হাসপাতালের উপপরিচালক ডা. আশরাফ আহমদ।


সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান,বিমানের নিয়মিত মেরামত কাজ করার কাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের দুজন কর্মী এই ঘটনায় দুর্ঘটনার শিকার হন। তিনি বলেন, এটি একটি রুটিন কাজ। আমাদের চুক্তিবদ্ধ একটি প্রতিষ্ঠান কাজটি করার সময় হঠাৎ কোনো কারণে এ দুর্ঘটনা ঘটে। এতে দুজন আহত হন। সঙ্গে সঙ্গে তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


হাফিজ আহমদ বলেন, এ দুর্ঘটনায় বিমানবন্দর কিংবা বিমানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এটি নিতান্তই একটি দুঃখজনক ঘটনা।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad