জাফলংয়ে ৫৫ টি নৌকা ও ৫ টি ড্রেজার মেজিন ধ্বংস
Led Bottom Ad

টাস্কফোর্সের অভিযান

জাফলংয়ে ৫৫ টি নৌকা ও ৫ টি ড্রেজার মেজিন ধ্বংস

নিজস্ব প্রতিনিধি, গোয়াইনঘাট

৩১/০৭/২০২৫ ১৭:২২:২৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জাফলং পাথর কোয়ারীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী’র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।


অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পিয়াইন নদীর জিরোপয়েন্ট, বল্লাঘাট ও নয়াবস্তি এলাকায় বালু বোঝাই ৩৫টি নৌকা ডুবিয়ে দেয়া, ২০টি বালু বোঝাই নৌকা ধ্বংস এবং ৫টি ড্রেজার মেশিন বিনষ্ট করা হয়।


এ সময় গোয়াইনঘাট থানা ইন্সপেক্টর (তদন্ত) মো. কবীর হোসেন, সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলাম, থানার এসআই ওবায়দুল্লাহসহ পুলিশ ও বিজিবি সদস্যরা অভিযানে অংশ নেন।


অভিযান শেষে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে অভিযান চালানো হয়েছে৷ অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad