‘কতো রঙ্গ দেখাইলায় গো উইমেন চেম্বার’
Led Bottom Ad

‘কতো রঙ্গ দেখাইলায় গো উইমেন চেম্বার’

প্রথম ডেস্ক

৩১/০৭/২০২৫ ০৬:২১:২৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট উইমেন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পরিচালনা বোর্ড চরম নাটকীয়তা করছে-এমনটি দাবি করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক চেম্বারের পরিচালক পদপ্রার্থী।তিনি দাবি করেন সুষ্টু নির্বাচনের লক্ষ্যে গেল মে মাসে প্রথমবারের মতো নির্বাচনী তফসিল ঘোষণা করে পরিচালনা বোর্ড। সেই তফসিল অনুযায়ী ভোটার তালিকা প্রকাশ ও ১১ টি পদে  মনোনয়ন জমা প্রদানও সম্পন্ন্ করা হয়ে গেছে। এখন বৈধ মনোনয়ন ধারী প্রার্থীদের তালিকা প্রকাশ শেষে ৩০ আগষ্ট নির্বাচনে অংশ নিতে উন্মুখ সকল ভোটাররা। এই অবস্থায় চলতি মাসের ২৮ জুলাই নির্বাচনী পরিচালনা বোর্ড একটি সার্কুলার জারি করে ২৯ জুলাই নতুন করে সংশোধিত তফসিল ঘোষণা করার বিষয়টি জানায়। 


এই ঘটনার একদিন পর ফের নাটকীয়তা। ২৯ জুলাই জারি করা হয় আরও একটি সার্কুলার। সেই সার্কুলার অনুযায়ী আজ ৩১ জুলাই সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংশোধিত তফসিল ঘোষণার কথা জানানো হয়। 


এদিকে উইমেন চেম্বারের নির্বাচনকে সামনে রেখে গঠিত নির্বাচন পরিচালনা বোর্ডের একের পর এক নাটকীয়তায় নিজের ফেসবুকে একটি লেখা পোস্ট করেন নারী উদ্যোক্তা নীপা দাস। তিনি ৩০ জুলাই নিজের ফেসবুক পোস্টে লিখেন-


কিছুই বুঝলাম না আমারে কেউ একটু বুঝাও????

২৮ জুলাই দেখলাম ২৯ জুলাই নতুন তফসিল ঘোসনা। আইজ আবার দেখি ৩১ জুলাই আবার নতুন ঘোষণা। নমিনেশন দাখিল শেষ ওকন কিতার তফসিল। 

নাটক আর নাটক। কোনদিন ঘুম থাকি উঠিয়া হুনমু ভোট শেষ। 

কতো রঙ্গ দেখাইলায় গো উইমেন চেম্বার 

বাকিটা যে যানইন লেখইন


নীপা দাসের এই পোস্টে কমেন্ট করেন চেম্বারের অনেক ভোটার। বিষয়টি নিয়ে নানা মুখরোচক আলোচনার সৃষ্টি হয়েছে। 

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad