বিশ্বনাথে ৭ জনের ফাঁসি ও ১৫ জনের যাবজ্জীবন
Led Bottom Ad

স্কুলছাত্র সুমেল হত্যা

বিশ্বনাথে ৭ জনের ফাঁসি ও ১৫ জনের যাবজ্জীবন

৩০/০৭/২০২৫ ১২:৩০:১২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের বিশ্বনাথের চৈতন্নগরের স্কুলছাত্র সুমেল মিয়া (১৮) হত্যা মামলায় ৭ জনকে মৃত্যুদণ্ড ও ১৫ জনকে যাবজ্জীবন দণ্ড দিয়েছে আদালত। বুধবার (৩০ জুলাই) আদালত এই রায় দেন।


উল্লেখ্য, চলতি বছরের ১ মে বিশ্বনাথের চৈতননগর গ্রামের নজির উদ্দিনের ক্ষেতের জমি থেকে জোর করে রাস্তায় মাটি তুলতে চান যুক্তরাজ্য প্রবাসী সাইফুল আলম। এসময় তাকে বাধা দেন নজির উদ্দিন, চাচাতো ভাই মানিক মিয়া ও ভাতিজা ১০ম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্র সুমেল মিয়া। এতে বাগবিতণ্ডার এক পর্যায়ে সাইফুল আলমের বন্দুকের গুলিতে ওইদিন সুমেল মিয়া নিহত হন। গুলিবিদ্ধ হয়ে আহত হন সুমেলের বাবা ও চাচাসহ ৪ জন। ঘটনার পর ৩ এপ্রিল ২৭ জনের নাম উল্লেখ করে বিশ্বনাথ থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের চাচা ইব্রাহীম আলী সিজিল, (মামলা নং ৪)। সাইফুল আলমকে প্রধান আসামি করে দায়ের করা এ মামলায় অজ্ঞাতনামা রাখা হয় আরও ১৬ জনকে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad