শত্রুতা মানুষের, প্রাণ গেল হাঁসের
Led Bottom Ad

সিলেটের ওসমানীনগর

শত্রুতা মানুষের, প্রাণ গেল হাঁসের

মো. ফজলু মিয়া, নিজস্ব প্রতিনিধি,ওসমানীনগর

২৯/০৭/২০২৫ ২২:১৮:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দু’পক্ষের পূর্ব শত্রুতা। এরই জের ধরে একপক্ষের লাটির আঘাতে গৃহপালিত ৫ টি হাঁসের প্রাণ নিধন হলো অপর পক্ষের হাতে। ঘটনাটি ঘটে সোমবার (২৮ জুলাই) সিলেটের ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের মঙ্গলপুর গ্রামে। এর মধ্যে একটি হাঁস গুরুতর অসুস্থ অবস্থায় উপজেলা প্রাণীসম্পদ হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। 


নিহত হাঁসের মালিক মৃত হাজি জফর উল্লার স্ত্রী তফুরা খাতুন (৫৫) জানান, তাঁর নিজ হাতে পালন করা ৬টি হাঁসকে লাঠি দিয়ে পিটিয়ে ফেলে একই গ্রামের আবদিন মিয়ার ছেলে সাহান মিয়া (৩০) এবং আব্দুল্যা মিয়ার ছেলে আলীম মিয়া (৩২)। এতে ঘটনাস্থলেই ৫টি হাঁস মারা যায় এবং একটি হাঁস গুরুতর আহত হয়।


আহত হাঁসটিকে স্থানীয় উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, হাঁসটি রক্তাক্ত অবস্থায় তাদের কাছে আনা হলে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়েছে।


এ ঘটনায় তফুরা খাতুন বাদী হয়ে ওসমানীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “৫টি হাঁস নিহত এবং ১টি আহত হওয়ার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”


অন্যদিকে অভিযুক্ত সাহান মিয়ার বাবা আবদিন মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ঘটনার বিষয়টি আমি শুনেছি। তবে আমার ছেলে বাড়িতে না আসা পর্যন্ত কিছু বলতে পারছি না।”এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad