আন্তর্জাতিক সম্মেলন শেষে দেশে প্রত্যাবর্তন
নেপাল থেকে দেশে ফেরা সিলেটের দুই আইনজীবীকে নিয়ে সভা আজ
নেপালে আন্তর্জাতিক সম্মেলন শেষে দেশে ফিরেছেন গণতান্ত্রিক আইনজীবী সমিতি সিলেটের দুই সদস্য। গণতান্ত্রিক আইনজীবীদের ১৯তম কংগ্রেস-এ যোগ দিতে গেল ১৭ জুলাই সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান তারিক চৌধুরী’র নেতৃত্বে ১৬ সদস্যের একদল আইনজীবী নেপাল যান। এর মধ্যে সিলেট অঞ্চল থেকে ৭ জন আইনজীবী এই সম্মেলনে যোগদান করেন। সিলেট থেকে যোগ দেওয়া দুইজন আইনজীবী হলেন সিলেট শাখার অ্যাডভোকেট সৈয়দ মনির আহমেদ এবং অ্যাডভোকেট সমর বিজয় সী শেখর।
এদিকে নেপাল থেকে সম্মেলন শেষে আজ মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় চতুর্থ তলা, নেহার মার্কেট, পূর্বজিন্দাবাজার, সিলেটে এক সভার আয়োজন করা হয়েছে। সভায় অংশগ্রহণকারী দুইজনের অভিজ্ঞতা ও আন্তর্জাতিক সম্মেলন সম্পর্কে বিস্তারিত তোলে ধরা হবে। সভায় সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
ডি আর ডি
মন্তব্য করুন: