পুস্ফস্তবক অর্পনের মধ্য দিয়ে নাট্য পরিষদের নব নির্বাচিত কমিটির যাত্রা শুরু
Led Bottom Ad

পুস্ফস্তবক অর্পনের মধ্য দিয়ে নাট্য পরিষদের নব নির্বাচিত কমিটির যাত্রা শুরু

প্রথম ডেস্ক

২৮/০৭/২০২৫ ২৩:৪৮:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করলো সম্মিলিত নাট্য পরিষদ সিলেট। সোমবার (২৮ জুলাই) সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে পুস্ফস্তবক অর্পনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি এই কার্যক্রম শুরু করে।

 

সিলেট সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ ১৯৮৪ সালে প্রতিষ্ঠা হয়ে দীর্ঘ ৪১বছরে পদার্পন করে। দীর্ঘ এই পথযাত্রায়  সিলেটের সাংস্কৃতিক ও নাট্য আন্দোলনের অন্যতম প্রতিকৃতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে। তারই ধারাবাহিকতায় এই গৌরবময় ঐতিহ্যকে সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করে নতুন কার্যকরী পরিষদ তাদের যাত্রা শুরু করেছে। 


শহিদমিনারে পুস্ফস্তবক অর্পনকালে উপস্থিত ছিলেন সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক শামসুল বাসিত শেরো ও পরিচালক মঞ্জুর আহমদ চৌধুরী। সহ-সভাপতি : অপু কুমার সেনপতি, সাধারণ সম্পাদক : রেজাউল করিম রাব্বী, অর্থ সম্পাদক : অনিক প্রধান, প্রচার ও দপ্তর সম্পাদক : মোঃ তাজুদ মিয়া কামালী, সদস্য : প্রশান্ত কুমার দে প্রলয়, সদস্য : মৃদুল রাজবংশী কৌশিক।


মইনুল হাসান আবির

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad