সিলেটে এনসিপির সফল পদযাত্রা
এনসিপির পক্ষে ব্যারিস্টার জুনেদের কৃতজ্ঞতা
সিলেটে এনসিপির পদযাত্রা অনুষ্ঠানে প্রত্যাশার চেয়েও বেশি মানুষের পদচারণায় সিলেট এসসিপির পক্ষ থেকে কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ সকলের প্রতি অসীম কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, সিলেটের ফ্যাসিবাদ বিরোধী শক্তির সমন্বিত প্রচেষ্টা আর জাতীয় নাগরিক পার্টির প্রতি মানুষের আস্থা ও নির্ভরতার কারণে এটি সম্ভব হয়েছে। তিনি এই যাত্রায় সিলেটের সতল সাংবাদিক, সাধারণ জনগণ, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
তিনি বলেন, সংগঠনের সিলেট জেলা ও মহানগর শাখার সকল সদসৃবৃন্দ দিনরাত প্রচার-প্রচারণা, গনসংযোগ ও অক্লান্ত পরিশ্রম করেছেন। তাদের এই পরিশ্রমের ফসল হিসেবে সিলেটকে এখন এনসিপির দুর্গ বলে বিবেচনা করা হচ্ছে। নি:সন্দেহে এই অর্জনে আমাদের মধ্যে একটি দায়বোধ সৃষ্টি হয়েছে। এই দায়বোধ থেকে সিলেটবাসীর কল্যাণে নিজেকে উজাড় করে দিতে চাই। এমন জাতীয় নাগরিক পার্টি সেই সুযোগ পেলে সিলেটকে উন্নয়নের মহাসড়কে রূপ দিতে প্রস্তুত থাকবে।
এদিকে শুক্রবার (২৫ জুলাই) সিলেট নগরীতে আয়োজিত শান্তিপূর্ণ পদযাত্রা সহ রাজনৈতিক কর্মসূচি সুষ্ঠুভাবে ও শৃঙ্খলার মধ্য দিয়ে সম্পন্ন হওয়ায় অনুরূপ কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন এনসিপির সিলেট জেলা প্রধান সমন্বয়কারী মোহাম্মদ নাজিম উদ্দীন সাহান এবং মহানগর প্রধান সমন্বয়কারী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী।
ডি আর ডি
মন্তব্য করুন: