‘সিন্ডিকেটের কারণে বাজার অস্থির, সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে’
Led Bottom Ad

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান

‘সিন্ডিকেটের কারণে বাজার অস্থির, সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে’

প্রথম ডেস্ক

১২/০৫/২০২৬ ১১:৫৭:৫৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিমভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ানো হচ্ছে অভিযোগ করে বিরোধীদলীয় নেতা  ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণেই দেশের বাজার ব্যবস্থা বর্তমানে চরম অস্থির হয়ে উঠেছে। মঙ্গলবার (১২ মে) সকালে রাজধানীর মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন।

বাজারের বর্তমান পরিস্থিতি তুলে ধরে জামায়াত আমির বলেন, "সুসংগঠিত সিন্ডিকেটের কারণে কৃত্রিমভাবে পণ্যের দাম বাড়িয়ে বাজারে এক ধরনের অস্থিরতা তৈরি করা হয়েছে। এর ফলে সরাসরি সাধারণ মানুষের ওপর আর্থিক চাপ পড়ছে এবং তাদের জীবনযাত্রা কঠিন হয়ে দাঁড়িয়েছে।" তিনি আরও উল্লেখ করেন যে, সাধারণ মানুষের নাভিশ্বাস উঠলেও বাজার নিয়ন্ত্রণে দৃশ্যমান কোনো সুফল পাওয়া যাচ্ছে না।

দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, "বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও কার্যকর ও কঠোর উদ্যোগ নিতে হবে। সাধারণ মানুষের জন্য বাজারকে সহনীয় রাখা এখন সময়ের দাবি।" তিনি অঙ্গীকার ব্যক্ত করেন যে, জনগণের স্বার্থে সংসদের ভেতরে ও বাইরে বিরোধী দল এই বিষয়ে সোচ্চার ভূমিকা পালন করবে।

বাজার পরিদর্শনের সময় ডা. শফিকুর রহমানের সঙ্গে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন, ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমানসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad