সাহিদ-সুফিয়া ফাউন্ডেশনের উদ্যোগ
ওসমানীনগরে ৫৭৬ জনকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা
সাহিদ-সুফিয়া ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে ওসমানীনগরে ৫৭৬ জনকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। রোববার (২৭ জুলাই) উপজেলার খাদিমপুর পশ্চিমপাড়ায় অবসরপ্রাপ্ত ফরেস্টার সাহিদ আলী সাহেবের নিজ বাড়িতে সকাল ৯ টা থেকে এই কার্যক্রম শুরু হয়। এই কার্যক্রমে ছানী অপারেশনের জন্য যাচাই ও রেফার করা হয় ৪০ জন, চশমা প্রদান করা হয় ২০০ জনকে, প্রয়োজনীয় ঔষধ ও চক্ষু ড্রপ বিতরণসহ ৩০০ জনকে রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন ভার্ড চক্ষু হাসপাতাল ওসমানীনগর এর অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
চিকিৎসা চলাকালে এক বোবা (মূক) ব্যক্তি তার অঙ্গভঙ্গি ও মুখাবয়বের মাধ্যমে বোঝান তিনি চোখের চিকিৎসা নিতে এসেছেন। আয়োজকরা তা বুঝে তাকে বিনামূল্যে প্রয়োজনীয় সেবা প্রদান করেন।
এই মহতী আয়োজনে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী ও ফাউন্ডেশনের চেয়ারম্যান ফাহিম আলী মকসুদ,যুক্তরাষ্ট্র প্রবাসী ইউসুফ আলী ও নাসিফ আলী,খাদিমপুর গ্রামের প্রবীণ মুরব্বী মোঃ ফারুক মিয়া, মোঃ হুসাইন আহমদ সইল, মোঃ আজাদ মিয়া মাস্টার, মোঃ সুহাগ মিয়া, মোঃ সুহান মিয়া, মোঃ সুহেব মিয়া, শাহিনুর মিয়া। এছাড়াও ভার্ড চক্ষু হাসপাতালের কলা-কৌশলী ডাক্তার ও চিকিৎসা টিম উপস্থিত থেকে সার্বিক সেবা নিশ্চিত করেন।
সাহিদ সুফিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, “আমরা প্রান্তিক ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। সমাজে দায়িত্বশীল ভূমিকা রাখতে ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”
ডি আর ডি
মন্তব্য করুন: