হরমুজ প্রণালীতে ব্রিটিশ যুদ্ধজাহাজ মোতায়েন: মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে
Led Bottom Ad

হরমুজ প্রণালীতে ব্রিটিশ যুদ্ধজাহাজ মোতায়েন: মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে

প্রথম ডেস্ক

০৯/০৫/২০২৬ ২১:৪১:৪৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হরমুজ প্রণালীতে বাণিজ্যিক নৌ-চলাচল নিশ্চিত করতে এবং সম্ভাব্য বহুজাতিক মিশনের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে একটি শক্তিশালী ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাজ্য। শনিবার ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এইচএমএস ড্রাগন নামক এই যুদ্ধজাহাজটিকে আগাম মোতায়েন করা হয়েছে। এটি মূলত যুক্তরাজ্য ও ফ্রান্সের যৌথ নেতৃত্বে প্রস্তাবিত আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে কাজ করবে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ এই নৌপথের নিরাপত্তা নিশ্চিত করাই এই মিশনের মূল লক্ষ্য।

গত মাসে যুক্তরাজ্য ও ফ্রান্স জানিয়েছিল যে, হরমুজ প্রণালী সুরক্ষায় তাদের সামরিক পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এইচএমএস ড্রাগন মোতায়েনের ফলে বাণিজ্যিক জাহাজগুলোর মধ্যে আস্থা ফিরবে এবং যুদ্ধ পরবর্তী সময়ে মাইন অপসারণ কার্যক্রমেও এটি সহায়তা করবে। উল্লেখ্য, গত এপ্রিলে লন্ডনে অনুষ্ঠিত এক বৈঠকে প্রায় ৪৪টি দেশের সামরিক পরিকল্পনাবিদরা এই নিরাপত্তা মিশন নিয়ে আলোচনা করেন এবং ধারণা করা হচ্ছে, প্রায় ৪০টি দেশ এই উদ্যোগে অংশগ্রহণে সম্মতি জানিয়েছে।

বর্তমানে হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা বিরাজ করছে। গত শুক্রবার মার্কিন যুদ্ধবিমান ইরানের দুটি তেলবাহী জাহাজে হামলা চালিয়ে সেগুলো অচল করে দিলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এর প্রতিক্রিয়ায় ইরানও পাল্টা হামলা চালায়। বিশ্বের মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হতো, কিন্তু যুদ্ধের কারণে এই প্রবাহ বর্তমানে উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ইরান কার্যত প্রণালীটি বন্ধ করে দেওয়ায় এবং বিদেশি জাহাজ থেকে টোল আদায়ের চেষ্টা করায় বিশ্ববাজারে তেলের দাম ও অস্থিরতা দুই-ই বাড়ছে। এমন পরিস্থিতিতে ব্রিটিশ যুদ্ধজাহাজের এই মোতায়েনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad