স্বার্থান্বেষী মহলের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান
Led Bottom Ad

বিশ্বনাথ-ওসমানীনগর বিএনপির সংবাদ সম্মেলন

স্বার্থান্বেষী মহলের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

নিজস্ব প্রতিনিধি, বিশ্বনাথ

২৭/০৭/২০২৫ ০৬:০৪:২৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা বিএনপি এক সংবাদ সম্মেলনে দলীয় নেতাকর্মী ও জনগণকে স্বার্থান্বেষী মহলের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে। শনিবার (২৬ জুলাই) বিকেলে দক্ষিণ সুরমার রশিদপুর মা-মণি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন।

বক্তব্যে তিনি জানান, সম্প্রতি জাল সীল ও স্বাক্ষর ব্যবহার করে দক্ষিণ সুরমা থানায় একটি চিঠি জমা দিয়ে বিএনপি নেতাদের নামে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে একটি গণমাধ্যমে। এ ঘটনায় ইতোমধ্যে থানায় দুইটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।


বক্তব্যে আরও দাবি করা হয়, সিলেট-২ আসনে বিএনপির সাংগঠনিক ঐক্য নষ্ট ও নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পরিকল্পিতভাবে এমন অপপ্রচার চালানো হচ্ছে। কিছু সুবিধাবাদী মহল অতীতে আওয়ামী লীগ সরকারের সহযোগী হিসেবে কাজ করেছে এবং এখন বিএনপির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে। এসময় তারা, সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা এম. ইলিয়াস আলী ১৩ বছর ধরে নিখোঁজ রয়েছেন,তাকে দ্রুত খুঁজে বের করে ফেরত আনার জোর দাবি জানানো হয়।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ মিছবাহ, বিশ্বনাথ পৌর বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সামছুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোনায়েম খান, জামাল আহমদ, শামিম আহমদ, আসাদুজ্জামান নুর আসাদ, ওসমানীনগর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কয়েছ আহমদ চৌধুরী, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমাদ উদ্দিন খান চেয়ারম্যান, আব্দুল মুমিন মামুন, ওসমানীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রায়হান আহমদ, আব্দুল জমির, বিশ্বনাথ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, ওসমানীনগর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, দপ্তর সম্পাদক এমাদ উদ্দিন লিলু, সহ-প্রচার সম্পাদক ফজর আলী, বিশ্বনাথ উপজেলা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক হাসান মাহমুদ রিপন, অর্থ সম্পাদক রিপন মিয়া, সহ-ক্রিড়া সম্পাদক কাওছার আহমদ তুলাই, সদস্য জসিম উদ্দিন জুনেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক শামছুল ইসলাম, নাজিম উদ্দিন, বাবুল মিয়া, সদস্য সৌরভ আহমদ লাকি, শিহাব উদ্দিন, পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শাহজাহান আলী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আহমেদ দুলাল মিয়া, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এনামুল হক, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সুমন আহমদ, পৌর কৃষক দলের আহ্বায়ক নূর আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসাইন আহমদ প্রবেল, সদস্য সচিব ফাহিম আহমদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক ফখরুল আহমদ রেজা, সদস্য সচিব জাকির হোসেন প্রমুখ।


নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad