গণ-মানুষের গণঅভ্যুত্থান
১ বছরে প্রত্যাশা ও প্রাপ্তি শিরোনামে সিলেটে ছাত্র ইউনিয়নের সভা
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি মনীষা ওয়াহিদ বলেছেন, গণঅভ্যুত্থানের চেতনার সাথে বিশ্বাসঘাতকতার এক ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের বিভিন্ন অংশ সৃষ্টি হয়েছে। আর্মি ক্যান্টনমেন্ট আর মৌলবাদ নির্ভর হয়ে তাদের প্রেসক্রিপশনে চলছে অভ্যুত্থানের বাংলাদেশ। গণঅভ্যুত্থানে সর্বোচ্চ আত্মত্যাগ করা শহীদের রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার দেশকে সাম্রাজ্যবাদী অপশক্তির হাতে তুলে দিচ্ছে।একই সাথে অভ্যুত্থানে সর্বোচ্চ বলিদান দেওয়া শ্রমিক শ্রেণিকে পুরাতন প্রক্রিয়া অনুসরণ করেই মানবেতর জীবন যাপনে বাধ্য করা হচ্ছে।“
মনীষা ওয়াহিদ শনিবার (২৬ জুলাই, ২০২৫) সিলেটে কেমুসাস সাহিত্য আসর কক্ষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সিলেট জেলা সংসদের আয়োজনে অনুষ্ঠিত “গণমানুষের গণঅভ্যুত্থান: ১ বছরের প্রত্যাশ্যা ও প্রাপ্তি” শিরোনামে মত বিনিময় সভায় সভাপতির বক্তব্যে কথাগুলো বলেন।
সংগঠনের জেলা সাংগঠনিক সম্পাদক শাহীন ফকিরের সঞ্চালনায় সভায় জুলাই গণঅভ্যুত্থান এর একটি পর্যালোচনা রিপোর্ট উপস্থাপন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সিলেট জেলা সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক মাশরুখ জলিল। সভায় আলোচনা করেন, উদীচী সিলেটের সভাপতি প্রদীপ দেবরায়, সিপিবি-সিলেটের সাধারণ সম্পাদক খায়রুল হাসান, বাসদ – সিলেট জেলার আহবায়ক আবু জাফর, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন – সিলেট জেলা সংসদের সাবেক সভাপতি আনোয়ার হোসেন সুমন, বাসদ (মার্ক্সবাদী) সিলেট জেলার সমণ্বয়ক সঞ্জয় কান্ত দাস, চারণের সংগঠক নাজিকুল রানা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রণ্ট সিলস্ট নগর শাখার সভাপতি সুমিত কান্তি পিনাক, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগরের সভাপতি তানজিনা বেগম, শাবিপ্রবির শিক্ষার্থী মোহাম্মদ মবিন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগরের সাধারণ সম্পাদক আয়েশা আক্তার, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন – শাবিপ্রবি সংসদের সংগঠক জুবায়ের আহমেদ জুয়েল প্রমুখ। স
ভায় বক্তারা গণ অভ্যুত্থানের স্মৃতিচারণ করেন এবং অভ্যূত্থানপরবর্তী বাংলাদেশের জনগণের রাজনৈতিক সংগ্রাম এবং রাজনৈতিক – সামাজিক কাঠামো বিশ্লেষণ করে বক্তব্য রাখেন।
ডি আর ডি
মন্তব্য করুন: