বিশ্বনাথে শুক্রবার নিখোঁজ শিশুর নদীতে লাশ মিললো শনিবার
Led Bottom Ad

বিশ্বনাথে শুক্রবার নিখোঁজ শিশুর নদীতে লাশ মিললো শনিবার

নিজস্ব প্রতিনিধি, বিশ্বনাথ

২৭/০৭/২০২৫ ০১:৩২:৩৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের বিশ্বনাথে আরিয়ান আহমদ (৬) নামে নিখোঁজ এক শিশুর লাশ ভাসমান অবস্থায় পাওয়া গেছে। শনিবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার লামাকাজী ইউনিয়নের মাহতাবপুর গ্রাম সংলগ্ন সুরমা নদীতে তাঁর লাশ পাওয়া যায়। আরিয়ান লামাকাজী ইউনিয়নের গ্রাম পুলিশ ও স্থানীয় মির্জারগাঁও গ্রামের নজরুল ইসলামের ছেলে।


স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে মির্জারগাঁও গ্রামের পূবের বালুর মাঠ থেকে নিখোঁজ হন আরিয়ান আহমদ। সম্ভাব্য সকল জায়গায় খুঁজেও শনিবার বিকেলের আগ পর্যন্ত তাঁর সন্ধান পায়নি পরিবার। বিকেলে মাহতাবপুর সংলগ্ন সুরমা নদীতে তাঁর লাশ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা।


বিষয়টি নিশ্চিত করে লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া বলেন, ‘আরিয়ানের মৃত্যুতে আমি গভীর শোকাহত। তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’


বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। প্রাথমিকভাবে ধারণা করছি, সাতার না জানায় নদীর পানিতে ডুবেই শিশুটি মারা গেছে।’

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad