দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত নার্সিং শিক্ষার্থী শিপু দাস
Led Bottom Ad

সহায়তায় মানবিক আবেদন

দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত নার্সিং শিক্ষার্থী শিপু দাস

প্রথম ডেস্ক

২৬/০৭/২০২৫ ০৫:০০:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট মডেল নার্সিং এন্ড মিডওয়াইফারি ইন্সটিটিউটের একজন মেধাবী নার্সিং শিক্ষার্থী স্নেহাশিস শিপু লাল দাস (২০২৩-২০২৪ ব্যাচ) সম্প্রতি Guillain-Barré Syndrome (GBS) নামক একটি দুরারোগ্য নিউরোলজিক্যাল রোগে আক্রান্ত হয়েছেন। এই রোগে শরীরের স্নায়ুগুলো ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দেয়, যার ফলে সে প্যারালাইসড হয়ে যায়। 


বর্তমানে সে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আই সি ইউ তে চিকিৎসাধীন এবং তার চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। ডক্টর বলেছেন IVIG (Intravenous Immunoglobulin) ৫ দিনের কোর্স দেওয়া লাগবে যা অনেক ব্যায় বহুল এবং প্রতিদিন আইসিইউ আনুষাঙ্গিক খরচ , ওষুধ , অন্যান্য চিকিৎসা ব্যয়ের জন্য মোটা অঙ্কের অর্থ প্রয়োজন হচ্ছে যা তার পরিবারের পক্ষে বহন করা একেবারেই অসম্ভব। 


তাই শিপু দাসকে বাঁচাতে সকলের ছোট ছোট সহযোগীতাই পারে আশার আলো দেখাতে। শিপু দাসকে বাঁচাতে আপনাদের সামান্যতম মানবিক সহযোগীতা নিয়ে এগিয়ে আসার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে। 


(বি.দ্র: তার সকল মেডিকেল ডকুমেন্টস কমেন্টসে দেওয়া হলো)

???? তথ্যাবলী:

➡️ শিক্ষার্থীর নাম: শিপু লাল দাস।

➡️ শিক্ষা প্রতিষ্ঠান: সিলেট মডেল নার্সিং এন্ড মিডওয়াইফারি ইন্সটিটিউট, সিলেট।

➡️হাসপাতালের নাম: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। (ICU - Bed 2)

➡️যোগাযোগ: 01733916635

➡️ সাহায্যের জন্য:

⭕ বিকাশ/নগদ (Personal): 01733916635

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad