যে দাবিতে মানববন্ধন করলো জকিগঞ্জের অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠান
Led Bottom Ad

যে দাবিতে মানববন্ধন করলো জকিগঞ্জের অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

২৪/০৭/২০২৫ ১৯:৫৫:৫৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণের দাবীতে জকিগঞ্জে অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন পালিত হয়েছে।  কিন্ডারগার্টেনের ছাত্র-শিক্ষক ও অভিভাবকরাও এ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় জকিগঞ্জ উপজেলার প্রায় বিভিন্ন বাজার ও পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 


মানববন্ধনে অংশ গ্রহণ করে উপজেলার শাহগলী পয়েন্টে শাহগলী আদর্শ শিশু নিকেতন, দি চাইল্ড কেয়ার স্কুল, আটগ্রাম পয়েন্টে আটগ্রাম লতিফিয়া ইসলামিক আইডিয়াল একাডেমি, কালিগঞ্জ বাজারে সীমান্তিক ইন্টারন্যাশনাল স্কুল, হাবিবিয়া ক্যাডেট স্কুল, ইছামতি স্কলার্স একাডেমি, কসকনকপুরে উদয়ন স্কুল,  ইউনিয়ন অফিস বাজারে শাহজালাল ইসলামিক আইডিয়াল স্কুল ও আল মদিনা ইন্টারন্যাশনাল একাডেমি, উত্তরকুলে মুশাহিদিয়া আইডিয়াল কেজি স্কুল, হাসিতলায় হাসিতলা কেজি স্কুল, কামালগঞ্জে মর্নিং স্টার কামালগঞ্জ ও আব্দুল আজিজ একাডেমি, গঙ্গাজল বাজারে ট্যালেন্টসহোম স্কুল, বাবুর বাজারে কুসুমকলি কিন্ডারগার্টেন, মেরিটহোম স্কুল ও গোল্ডেন একাডেমি, ইদগাহ বাজারে রাইজিং সান স্কুল, মাসুম বাজারে বিরশ্রী ইসলামিক কেজি, রতনগঞ্জ বাজারে চাইল্ডহোম স্কুল, হাড়িকান্দিতে দারুল আজহার একাডেমি ও ভরণ মুমিনপুরে কর্ডোভা মডেল একাডেমি। 


এছাড়াও এই দাবিতে অন্যান্য স্কুলেও একই সময়ে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। 


দুপুর সাড়ে বারোটায় উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে জকিগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশন। এসময় পৌর এলাকার আল ইহসান একাডেমি, জকিগঞ্জ আইডিয়াল কেজি স্কুল, জকিগঞ্জ কিন্ডারগার্টেন, ক্যাডেটহোম স্কুল ও সাবআ সানাবিল স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষকগন এ কর্মসুচীতে অংশ নিয়ে  প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের দাবী জানায়। 


কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি মাওলানা কাজী হিফজুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক কে এম মামুন এর পরিচালনায় মানববন্ধন কর্মসূচি পালনকালে সংক্ষিপ্ত আলোচনা রাখেন  ক্যাডেটহোম স্কুলের প্রিন্সিপাল সিরাজ উদ্দিন, জকিগঞ্জ কিন্ডারগার্টেন এর প্রিন্সিপাল শফিকুর রহমান, আল ইহসান স্কুলের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আহমদ আল আযাদ, সাবআ সানাবিল স্কুলের পরিচালক রাজু আহমদ, জকিগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর কোষাধ্যক্ষ ইয়াহিয়া আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ, দারুল আজহার এর পরিচালক আব্দুল হামিদ প্রমূখ। 


বক্তারা বলেন, গত ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষার তারিখ উল্লেখপূর্বক একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, সরকারি প্রথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া বেসরকারি প্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করতে পারবে না। বৈষম্যহীন বাংলাদেশে এ ধরনের বৈষম্যমূলক সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই আমরা জকিগঞ্জ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করছি যে, অবশ্যই সারা দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানকে বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ দিতে হবে। অন্যথায় পরীক্ষা বাতিল করতে হবে। কোনো অবস্থাতেই বৈষম্যমূলক সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রেরণ করা হয়েছে

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad