বিশ্বনাথে প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের স্থানীয় এডভাইজারি সভা
Led Bottom Ad

বিশ্বনাথে প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের স্থানীয় এডভাইজারি সভা

নিজস্ব প্রতিনিধি, বিশ্বনাথ

২৩/০৭/২০২৫ ০৫:২৫:৪০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের স্থানীয় এডভাইজারি কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে উপজেলা কনফারেন্স হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ট্রাস্টের স্থানীয় কমিটির সভাপতি সুনন্দা রায়। সভা পরিচালনা করেন ট্রাস্টের কো-অর্ডিনেটর নিশি কান্ত পাল।


সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সোহেল রানা,মাধ্যমিক একাডেমির সুপারভাইজার আব্দুল হামিদ,স্থানীয় এডভাইজারি কমিটির সদস্য আব্দুল বারী, প্রভাষক আব্দুল ওয়াহাব, মাওলানা আব্দুর রউফ, কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, আশরাফ আহমেদ, তজম্মুল আলী রাজু, নবীন সুহেল, ফখরুল ইসলাম, আলতাফুর রহমান কম্পিউটার প্রশিক্ষক সালেহ আহমদ সাকী, ট্রাস্টের অফিস সহকারী আল-আমিন, প্রমুখ।


সভায় ট্রাস্টের পূর্ববর্তী কার্যক্রমের মূল্যায়নসহ বিগত দিনে অনুষ্ঠিত পুনরায় বৃত্তি পরীক্ষা সংক্রান্ত আলোচনা হয়। এছাড়া উপজেলার শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে সম্ভাব্য বিভিন্ন উদ্যোগ নিয়েও মতবিনিময় হয়।


সভায় অংশগ্রহণকারীরা ট্রাস্টের চলমান ও ভবিষ্যৎ পরিকল্পনাকে স্বাগত জানান এবং কার্যক্রম আরও ফলপ্রসূ করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad