‘প্রথম সিলেট’ পরিবারের শোক প্রকাশ
Led Bottom Ad

মাইলস্টোন ট্র্যাজেডি

‘প্রথম সিলেট’ পরিবারের শোক প্রকাশ

প্রথম ডেস্ক

২২/০৭/২০২৫ ২১:৩৮:৫০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে অনলাইজ নিউজ পোর্টাল ‘প্রথম সিলেট’ পরিবার। শোকবার্তায় বলা হয়, এই ঘটনায় আজ স্তব্ধ গোটা জাতি। বহু হতাহতের ঘটনা ঘটেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিমান বিধ্বস্তের ঘটনায় ৩১ জনের মৃত্যুর খবর মিলেছে, যাদের মধ্যে বেশিরভাগই শিশু। স্কুল শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় গতকাল থেকে শোকের মাতম চলছে। 


প্রথম সিলেটের প্রধান সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক কায়ছারুল ইসলাম সুমন, সম্পাদক মন্ডলীর সভাপতি এম রহমান ও সম্পাদক দেবব্রত রায় দিপন এক শোক বিবৃতিতে বলেন, নিহত পরিবারগুলোকে শান্তনা দেবার মতো ভাষা এই মূহুর্তে আমাদের কারো নেই। যে ফুলগুলো একদিন প্রস্ফুটিত হয়ে সৌরভ ছড়াতো সারা দেশে, সেই ফুলগুলোই আজ ঝড়ে গেল একটি দুর্ঘটনায়। 


বিবৃতিতে বলা হয় ‘নিহত নিষ্পাপ শিশুরা প্রতিদিনের মতোই সকালে স্কুলে গিয়েছিল। তারা জানতো না যে এটাই তাদের জীবনের শেষ দিন হবে! ওদের তো নিরাপদে বাড়ি ফিরে আসার কথা ছিল, কিন্তু একটি মর্মান্তিক ঘটনা তাদের জীবন কেড়ে নিল। যারা বেঁচে আছেন, তারা জীবনের বাকি সময় এই আঘাত ও মানসিক যন্ত্রণার বোঝা বয়ে বেড়াবে। এটা ভাবতেই হৃদয় ভারাক্রান্ত হয়ে যায়।’


পরিশেষে নিহতের পরিবারের উদ্দেশ্যে বিবৃতিতে বলা হয়, আল্লাহ যেন নিহতদের শান্তি দান করেন। তাদের পরিবারের সদস্যদের শোক সইবার শক্তি দেন। যারা আহত বা বেঁচে আছেন তাদের সুস্থতা দান করেন।’

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad