জকিগঞ্জে ডাকাতি শেষে ফেলে যাওয়া কার জব্দ করলো পুলিশ
সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের খিলগ্রামের একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত রাত আনুমানিক তিনটার দিকে এ ঘটনা ঘটে। ডাকাতি হওয়া বাড়িটি স্থানীয় কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী ও সাবেক ইউপি সদস্য আবদুল্লাহ চৌধুরীর। ঘটনার পর ঘটনাস্থলের অদূরে একটা প্রাইভেট কার পাওয়া গেছে। পুলিশের দাবী, প্রাইভেট কারটি ডাকাতদের ফেলে যাওয়া। পরে পুলিশ ডাকাতদের ফেলে প্রাইভেট কারটি জব্দ করে।
আবদুল্লাহ চৌধুরী জানান, রাত তিনটার দিকে হঠাৎ ঘরের লোহার গ্রিল ভেঙে ১৫/১৬ জনের একটি সশস্ত্র ডাকাতদল ঘরে ঢুকে পড়ে। তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরের বিভিন্ন কক্ষ তছনছ করে। এ সময় নগদ প্রায় ১৬ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায় ডাকাতরা।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতদল পালানোর সময় তাদের প্রাইভেট কার ঘটনাস্থলের অদূরে ফেলে রেখে যায়। পুলিশ গাড়িটি জব্দ করেছে। বিষয়টি তদন্তাধীন। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: