নৌ অবরোধ অব্যাহত থাকলে আবারও হরমুজ প্রণালি বন্ধের হুমকি ইরানের
Led Bottom Ad

নৌ অবরোধ অব্যাহত থাকলে আবারও হরমুজ প্রণালি বন্ধের হুমকি ইরানের

প্রথম ডেস্ক

১৮/০৪/২০২৬ ১৪:৪৩:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

যুক্তরাষ্ট্র যদি ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ অব্যাহত রাখে, তবে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর কয়েক ঘণ্টা আগে পুনরায় উন্মুক্ত হওয়া এই নৌপথটি নিয়ে আজ শনিবার নতুন করে এ উত্তেজনা তৈরি হলো। বিশ্ববাজারের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবাহিত হওয়া এই প্রণালিটি বন্ধের হুমকি আসায় তেলের বাজারে পুনরায় অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক মাধ্যমে স্পষ্ট জানিয়েছেন, মার্কিন অবরোধ চলতে থাকলে হরমুজ প্রণালি খোলা রাখা হবে না এবং এই পথে চলাচলের জন্য ইরানের পূর্বানুমতি লাগবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি এই অবরোধকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে অভিহিত করে বলেছেন, ইরানি সশস্ত্র বাহিনী যেকোনো পরিস্থিতির যথাযথ জবাব দিতে প্রস্তুত।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি শান্তি চুক্তি ‘খুব কাছাকাছি’ পর্যায়ে রয়েছে বলে দাবি করলেও কিছু বিষয়ে মতভেদ প্রকট হয়েছে। ট্রাম্পের দাবি অনুযায়ী ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে সম্মত হলেও তেহরান সরাসরি তা নাকচ করে দিয়েছে। তাসত্ত্বেও ট্রাম্প পাকিস্তান ও উপসাগরীয় মিত্রদের মধ্যস্থতার প্রশংসা করে এই পরিস্থিতিকে ইতিবাচক হিসেবে দেখছেন। অন্যদিকে লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি চলায় বাস্তুচ্যুত মানুষ নিজ এলাকায় ফিরতে শুরু করেছে। যদিও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করেছেন যে, হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের অভিযান এখনো শেষ হয়নি। হিজবুল্লাহও জানিয়েছে, ইসরাইল কোনোভাবে চুক্তি লঙ্ঘন করলে তারা পাল্টা জবাব দিতে প্রস্তুত। তেলের দাম কমার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, ইরানের এই নতুন হুমকির পর তা এখন বিশ্ব অর্থনীতির জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad