সিলেট-২ আসনে হুমায়ুন কবিরের সমর্থনে ওসমানীনগরে মতবিনিময়
সিলেট-২ আসনের (ওসমানীনগর ও বিশ্বনাথ) সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব হুমায়ুন কবিরের পক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ২১ জুলাই ২০২৫ ইং, সন্ধ্যায় ওসমানীনগরের সৈয়দ মান্দারুকা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ আজাদ আলীর বাড়িতে এই সভার আয়োজন করেন ১নং উমরপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন—গণতন্ত্র পুনরুদ্ধার এবং এলাকার সার্বিক উন্নয়নে হুমায়ুন কবির এর নেতৃত্বই এখন সময়ের দাবি। তাঁর নেতৃত্বে প্রবাসী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
এসময় বক্তারা আরও বলেন,“বিএনপির আদর্শকে বুকে ধারণ করে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি জোরদার করতে হবে। প্রবাসীদের সম্পৃক্ততা এবং স্থানীয় নেতৃত্বের ঐক্যই বদলের মূল শক্তি।”
তারা ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তারা বলেন,এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত এবং নিহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাচ্ছি।”
সভায় স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। আলোচনায় জনগণের অধিকার, সুশাসন প্রতিষ্ঠা, এবং টেকসই উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে জোর দেওয়া হয়।
সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য দোয়া করা হয়। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য মোনাজাত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সৈয়দ মান্দারুকা ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি রহমত আলীর সভাপতিত্তে, মোঃ ইমান হোসেন গাজী ও বাবুল মিয়ার যৌথ পরিচালনায় সৈয়দ মান্দারুকার সৈয়দ দবির আলীর তত্তাবধানে অনুষ্ঠিত মতবিনিময় সভা । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: অবিভক্ত বালাগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান, আলহাজ্ব আবদাল মিয়া,
বিশেষ অতিথি:ওসমানীনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, গয়াস মিয়া, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মোঃ মকসুদ মিয়া, শিক্ষা অনুরাগী সমাজ সেবক,হাজী মোঃ আব্দুর রউফ, মোঃ দোলাল আহমেদ, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মতিন, ইওয়ার আলী,
আলাউর রহমান শান্ত, সৈয়দ মুকিত আলী, খলকু মিয়া, শহিদুল ইসলাম, সৈয়দ আব্দুস শহিদ, দিলা মিয়া, জায়েদ আলী, সৈয়দ মুক্তার আলী, দবির আলী, সেলিম আহমদ, সৈয়দ লুকু মিয়া, মো:ওলি মিয়া, ছানামুল হক, প্রমুখ।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: