মৌলভীবাজারে ঘোড়ার গাড়িতে চড়িয়ে শিক্ষককে রাজকীয় বিদায়!
Led Bottom Ad

মৌলভীবাজারে ঘোড়ার গাড়িতে চড়িয়ে শিক্ষককে রাজকীয় বিদায়!

কামরান আহমদ, মৌলভীবাজার

১৬/০৪/২০২৬ ১৫:২৪:৫০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কদমহাটা উচ্চ বিদ্যালয়-এ দীর্ঘ ৩১ বছরের কর্মজীবন শেষে সহকারী প্রধান শিক্ষক রানু গোপাল রায়কে ব্যতিক্রমধর্মী আয়োজনে বিদায় জানানো হয়েছে। প্রিয় শিক্ষককে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বাড়ি পৌঁছে দিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা জানান ভালোবাসা ও শ্রদ্ধা।


বুধবার (১৫ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গণে ২০২২ সালের এসএসসি ব্যাচের উদ্যোগে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি পরিণত হয় আবেগঘন স্মৃতিচারণে। অনুষ্ঠান শেষে প্রায় ৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাঁকে মৌলভীবাজার পৌরশহরের গির্জাপাড়া এলাকায় তাঁর বাসভবনে পৌঁছে দেওয়া হয়।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান মিজান। সম্মাননা স্মারক তুলে দেওয়ার সময় সহকর্মী ও শিক্ষার্থীদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।


শিক্ষার্থীদের কাছে রানু গোপাল রায় ছিলেন শুধু একজন শিক্ষক নন, বরং একজন অভিভাবকতুল্য মানুষ। তাঁদের ভাষায়, তিনি ছিলেন “বটবৃক্ষের মতো”—যার ছায়ায় সবসময় আশ্রয় মিলেছে।


সহকর্মীরা তাঁকে নীতিতে অটল ও মানবিক গুণাবলিতে অনন্য হিসেবে উল্লেখ করে বলেন, তাঁর সততা ও দায়িত্ববোধ ভবিষ্যতেও বিদ্যালয়ের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।


বিদায়বেলায় রানু গোপাল রায় বলেন, এই বিদ্যালয়ই তাঁর জীবনের সবচেয়ে বড় পরিচয়। শিক্ষার্থীদের ভালোবাসাকেই তিনি তাঁর জীবনের শ্রেষ্ঠ অর্জন হিসেবে উল্লেখ করেন।


দীর্ঘ শিক্ষকতা জীবনে শেষ নয় বছর সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করা এই শিক্ষক বিদায় নিলেও তাঁর স্মৃতি ও আদর্শ বিদ্যালয় প্রাঙ্গণে দীর্ঘদিন ধরে অনুপ্রেরণা জোগাবে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad