ওসমানীনগরে মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে র‍্যালি ও সভা মঙ্গলবার
Led Bottom Ad

ওসমানীনগরে মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে র‍্যালি ও সভা মঙ্গলবার

নিজস্ব প্রতিনিধি, ওসমানীনগর

২১/০৭/২০২৫ ২১:৪৯:৫১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে সিলেটের ওসমানীনগর উপজেলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

“বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল ২২ জুলাই সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।


উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, প্রান্তিক মৎস্যচাষী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে একটি সচেতনতামূলক র‍্যালি বের হবে যা উপজেলা চত্বর প্রদক্ষিণ করবে। পরবর্তীতে সভাকক্ষে মৎস্য খাতের উন্নয়ন, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে বক্তব্য রাখবেন বক্তারা।


আয়োজনে থাকছে: শুভ উদ্বোধন,র‍্যালি,ভিডিও প্রেজেন্টেশন,সফল মৎস্যচাষীদের সংবর্ধনা,আলোচনা সভা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার পক্ষ থেকে সকল সহকর্মী, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সময়মতো উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad