বিমানবিমান দুর্ঘটনায় নিহতের ঘটনায় মিফতাহ্ সিদ্দিকীর শোক
Led Bottom Ad

বিমানবিমান দুর্ঘটনায় নিহতের ঘটনায় মিফতাহ্ সিদ্দিকীর শোক

প্রথম ডেস্ক

২১/০৭/২০২৫ ২১:১৪:৩৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ঢাকায় একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় কোমলমতি শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।


গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত, তারাই আগামীদিনের নেতৃত্ব দেবে, তাদের হাত ধরেই এগিয় যাবে আগামীর বৈষম্যহীন, সমতার বাংলাদেশ। কিন্তু আজকে অত্যন্ত দুঃখজনক ভাবে মর্মান্তিক দুর্ঘটনায় কোমলমতি শিশুদের হতাহতের ঘটনায় খুবই মর্মাহত। এই ক্ষতি অপূরনীয়।


তিনি হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, আল্লাহ তায়ালা যেন নিহত নিষ্পাপ শিশুদের পরিবারকে শোক সইবার তৌফিক দান করেন এবং আহতদের দ্রুত সুস্থতা দান করেন।


প্রথম ডেস্ক :

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad