আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানম
আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণে প্রি-পাইলট কর্মসূচির শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওইদিন সকাল ১০টায় টাঙ্গাইল সদরের শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই যুগান্তকারী কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু করবেন।
শনিবার (১১ এপ্রিল) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠিতে জানানো হয়, এই কর্মসূচির আওতায় দেশের ১০টি উপজেলায় একযোগে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের যাত্রা শুরু হতে যাচ্ছে। পাইলট প্রকল্পের জন্য নির্বাচিত উপজেলাগুলো হলো: টাঙ্গাইল সদর, পঞ্চগড় সদর, পঞ্চগড়ের বোদা, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লার আদর্শ সদর, জামালপুরের ইসলামপুর, রাজবাড়ীর গোয়ালন্দ এবং মৌলভীবাজারের জুড়ী। এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের সরকারি সুযোগ-সুবিধা প্রদান ও কৃষি খাতে আধুনিকায়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট উপজেলাগুলোতেও কেন্দ্রীয় অনুষ্ঠানের সঙ্গে তাল মিলিয়ে বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: