বগুড়া-৬ উপনির্বাচন: বিএনপি’র বাদশা বিজয়ী
Led Bottom Ad

বগুড়া-৬ উপনির্বাচন: বিএনপি’র বাদশা বিজয়ী

প্রথম ডেস্ক

০৯/০৪/২০২৬ ২২:২৮:৪১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বড় ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ৭৭ হাজার ভোট বেশি পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, মোট ১৫০টি কেন্দ্রের সবকটিতেই ধানের শীষের প্রার্থী আধিপত্য বিস্তার করেছেন। রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৫৭ হাজার ৯৫৯ ভোট। অর্থাৎ ৭৬ হাজার ৭৭২ ভোটের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করেছেন বিএনপি প্রার্থী।

এদিকে, নির্বাচনের অপর প্রার্থী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) আলামিন তালুকদার ফুলকপি প্রতীকে লড়াই করে পেয়েছেন মাত্র ৫২৬ ভোট। রিটার্নিং কর্মকর্তা জানান, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে রেজাউল করিম বাদশাকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এই জয়ের মাধ্যমে বগুড়া-৬ আসনে বিএনপির অবস্থান আরও সুসংহত হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad