পরিবারের সহযোগীতা কামনা
বড়চতুলে ৯ বছরের কিশোরী উদ্ধার
সিলেটের পীরেরবাজার এলাকা থেকে নিখোঁজ হওয়া এক কিশোরীকে বড়চতুলে উদ্ধার করা হয়েছে। উদ্ধার পরবর্তী কিশোরী জানায়, তার বাসা শাহপরান পীরেরবাজার। তবে এ সময় তার কোন অভিভাবক বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারে নি। উদ্ধারপরবর্তী বড়চতুলের স্থানীয়রা মেয়েটিকে নিরাপদ স্থানে রেখেছে। উদ্ধারকারীদের তথ্য মতে মেয়েটির বয়স আনুমানিক ৯/১০ বছরের হবে। শনিবার (১৯ জুলাই) রাত আনুমানিক ১ সময় ওই অজ্ঞাতপরিচয় কিশোরীকে বড়চতুল এলাকায় পাওয়া যায়।
এখন তার প্রকৃত পরিচয় ও পরিবার শনাক্ত করা জরুরি।
মেয়ের বয়স: আনুমানিক ৯-১০ বছর
উদ্ধারস্থান: বড়চতুল
নিজের বলা ঠিকানা: শাহপরান / পিরের বাজার
বর্তমান অবস্থা: নিরাপদ
যোগাযোগ নম্বর: 01326316787
যদি কেউ মেয়েটিকে চিনে থাকেন বা তার পরিবারের কারও সাথে যোগাযোগ করতে পারেন, তাহলে উল্লিখিত নম্বরে অবিলম্বে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি গুরুত্বের সাথে দেখুন এবং পোস্টটি শেয়ার করুন যেন মেয়েটি তার পরিবারের কাছে ফিরে যেতে পারে।
(এই বার্তাটি কপি করে অন্যদের জানাতে পারেন)
একটি শেয়ারই ফিরিয়ে দিতে পারে একটি পরিবারকে তাদের হারানো সন্তানকে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: