অবৈধভাবে মজুত
জুড়ীতে ১৪০০ লিটার জ্বালানি তেল জব্দ
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় অবৈধভাবে মজুত করা প্রায় ১৪০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সমাই বাজার এলাকায় ‘মেসার্স ইউনিক ট্রেডার্স’ নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ তেল উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জুড়ীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আক্তার।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ইউনিক ট্রেডার্সে অভিযান চালানো হলে প্রতিষ্ঠানের দায়িত্বরত ব্যক্তিরা শুরুতে তাদের কাছে কোনো তেল মজুত নেই বলে দাবি করেন। তবে সন্দেহ হওয়ায় দোকান তল্লাশি করে লুকানো অবস্থায় প্রায় ৬০০ লিটার ডিজেল ও ৭৫০ লিটার পেট্রল উদ্ধার করা হয়। ইউএনও সাবরিনা আক্তার জানান, অবৈধভাবে তেল মজুতের দায়ে প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জনস্বার্থে এ ধরনের অবৈধ মজুত ও অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
এ রহমান
মন্তব্য করুন: