ভোট দিলেন বিএনপি ও জামায়াত প্রার্থী, কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
Led Bottom Ad

বগুড়া-৬ আসনের উপনির্বাচন

ভোট দিলেন বিএনপি ও জামায়াত প্রার্থী, কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ

প্রথম ডেস্ক

০৯/০৪/২০২৬ ১২:৫১:৫৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে আজ সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং সকালেই নিজ নিজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা সকাল আটটায় শহরের শিববাটি হাসনা জাহান বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবং জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল সকাল পৌনে আটটায় জামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। ভোট দেওয়ার পর এক প্রতিক্রিয়ায় বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা এই নির্বাচনকে উন্নয়নের নির্বাচন হিসেবে অভিহিত করে সাধারণ ভোটারদের উন্নয়নের স্বার্থে কেন্দ্রে আসার আহ্বান জানান।

উল্লেখ্য যে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন, তবে তিনি ঢাকা-১৭ আসনটি রাখায় বগুড়া-৬ আসনটি শূন্য হয় এবং আজ সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপির রেজাউল করিম বাদশা, জামায়াতের আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার।

জেলা নির্বাচন অফিস জানিয়েছে, ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন ভোটারের এই আসনে সুষ্ঠু ভোট নিশ্চিত করতে ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ২ হাজার ৬৫৫ জন ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োজিত রয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষায় ১ হাজার ৩৮২ জন পুলিশ, ২ হাজার আনসার, ৮ প্লাটুন বিজিবি এবং ১০ প্লাটুন র‍্যাবের পাশাপাশি সেনাবাহিনী ও ডগ স্কোয়াড দায়িত্ব পালন করছে। মোট ১৫১টি কেন্দ্রের মধ্যে ৫৩টিকে ঝুঁকিপূর্ণ এবং ৫টিকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার ফজলুল করিম।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad