কোম্পানীগঞ্জ মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে পর্যটকসহ যাত্রীরা
Led Bottom Ad

সেতুর নিচ থেকে বালু উত্তোলন

কোম্পানীগঞ্জ মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে পর্যটকসহ যাত্রীরা

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

১৯/০৭/২০২৫ ২৩:৩৭:৫৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ‘ধলাই সেতু’ সিলেট বিভাগের দ্বিতীয় দীর্ঘতম সেতু। তিনটি ইউনিয়নের লক্ষাধিক মানুষের সড়ক যোগাযোগ স্থাপন করেছে ধলাই সেতু। সম্প্রতি ধলাই নদী দক্ষিণ বালু মহাল ইজারা দিয়েছে জেলা প্রশাসন। কিন্তু বালু মহাল ইজারা দিলেও সীমানা নির্ধারণ করা দেয়নি প্রশাসন। ফলে সেতুর নিচ থেকে বালু উত্তোলন শুরু হয়েছে।


এর প্রতিবাদে সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্থানীয় বাসিন্দারা ধলাই সেতুর উভয় পাশে সড়ক অবরোধ করে। এসময় বালু খেকোদের বিরুদ্ধে বিক্ষোভ পালন করেন আন্দোলনকারীরা। অন্যদিকে অবরোধে আটক ট্রাক না ছাড়ার প্রতিবাদে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের ভাঙারপাড় এলাকায় পরিবহণ চলাচল বন্ধ করে দেয় শ্রমিক ইউনিয়ন।


এতে মহাসড়কের ৩ কি.মি. রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। সাদাপাথরগামী পর্যটকসহ যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। দুপুর প্রায ২টার দিকে পুলিশের আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করে নেয়। 


কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান বলেন, আন্দোলনকারীরা ধলাই সেতুর নিচে ইজারাকৃত অংশের সীমানা নির্ধারণ করে দেওয়া দাবি জানিয়েছেন। এবিষয়ে আমি তাদেরকে আশ্বস্ত করলে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad