ছিলটি লোক উৎসব ৯ এপ্রিল: সীমাবদ্ধতার মাঝেও আয়োজনের প্রস্তুতি
Led Bottom Ad

ছিলটি লোক উৎসব ৯ এপ্রিল: সীমাবদ্ধতার মাঝেও আয়োজনের প্রস্তুতি

প্রথম সিলেট প্রতিবেদন

০৫/০৪/২০২৬ ১২:৩১:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ছিলটি ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে কেন্দ্র করে আয়োজিত হতে যাচ্ছে “ছিলটি লোক উৎসব ২০২৬”। এই উৎসবকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে শিল্পী ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে। সিলেট নগরের ঐতিহ্যবাহী স্থান আলী আমজাদের ঘড়ি ও কীনব্রিজ সংলগ্ন ছিলটি ঐতিহ্য চত্বরে আগামী ৯ এপ্রিল এই উৎসব অনুষ্টিত হচ্ছে। 


আয়োজক সূত্রে জানা যায়, উৎসবে ছিলটি ভাষার কবিতা, ছড়া, পুঁথি পাঠ, লোকগান, বিয়ার গান, ধামাইল গান, ইসলামী সংগীত এবং নাট্য পরিবেশনা অনুষ্ঠিত হবে। এটি একটি সম্মিলিত সাংস্কৃতিক আয়োজন, যেখানে বিভিন্ন ধারার শিল্পকলার সমন্বয় ঘটবে।


তবে দেশের চলমান তেল ও বিদ্যুৎ সংকটের বিষয়টি বিবেচনায় রেখে এবং কৃচ্ছতা সাধনের লক্ষ্যে আয়োজকরা অনুষ্ঠানটি দীর্ঘসময়ব্যাপী পরিচালনা করতে পারছেন না। এছাড়াও, বহুমাত্রিক এই আয়োজন হওয়ায় প্রতিটি ইভেন্টে সীমিত সংখ্যক শিল্পী অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।


আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, উৎসবে অংশগ্রহণের জন্য অসংখ্য শিল্পী আগ্রহ প্রকাশ করেছেন, যা ছিলটি সংস্কৃতির প্রতি মানুষের গভীর ভালোবাসারই বহিঃপ্রকাশ। তবে সীমাবদ্ধতার কারণে সকল আগ্রহী শিল্পীকে এবারের আয়োজনে অন্তর্ভুক্ত করা সম্ভব হচ্ছে না।


এ বিষয়ে হাছনরাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি ডাঃ জহিরুল ইসলাম অচিনপুরী এবং সাধারণ সম্পাদক সোলেমান হোসেন চুন্নু জানান, এই সীমাবদ্ধতা সম্পূর্ণ অনিচ্ছাকৃত। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে ও দীর্ঘসময়ব্যাপী উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে, যেখানে অধিক সংখ্যক শিল্পীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে।


আগামী ৯ তারিখে অনুষ্ঠিতব্য এই উৎসব সফল করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।


ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad