বিশ্বনাথে যুবউন্নয়ন অফিসে বিউটিফিকেশন কোর্সের উদ্বোধন
যুব মহিলাদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে বিশ্বনাথ উপজেলা যুব উন্নয়ন অফিসের উদ্যোগে বিউটিফিকেশন কোর্সের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১১টায় উপজেলা যুব উন্নয়ন অফিসে ৩০ জন যুব মহিলাকে নিয়ে এ কোর্সের শুভ উদ্বোধন কর হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাশের সভাপতিত্বে ও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিকাশ চন্দ্র দাশের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশনাথ উপজেলা নির্বাহী অফিসার মিজ সুনন্দা রায়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ সাকী, প্রশিক্ষক রিমা আক্তার. প্রশিক্ষনার্থী ছাত্রী মোছা. সাইমা বেগম। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রিমা আক্তার।
এসময় বক্তারা বলেন, আমাদের যুব সমাজকে সাঠিক ভাবে কাজে লাগাতে পারলে জনসংখ্যাকে শক্তিতে রুপান্তরিত করা সম্ভব। নিজে স্বাবলম্বী ও অন্যের কর্মসংস্থানের যোগান দিতে প্রশিক্ষনের বিকল্প নাই।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: