একদিনে দুই শিশুসহ ছয় নারী ধর্ষণের শিকার
Led Bottom Ad

দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

একদিনে দুই শিশুসহ ছয় নারী ধর্ষণের শিকার

প্রথম ডেস্ক

৩০/০৩/২০২৬ ১০:১২:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জামালপুর জেলায় গত ২৪ ঘণ্টায় দুই শিশুসহ ছয়জন নারী ভয়াবহ ধর্ষণের শিকার হয়েছেন। গত শনিবার (২৮ মার্চ) বিকেল থেকে রবিবার (২৯ মার্চ) বিকেলের মধ্যে পৃথক এসব লোমহর্ষক ঘটনা ঘটে। ভুক্তভোগীদের উদ্ধার করে উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই দিনে জেলায় এতগুলো নির্যাতনের ঘটনায় সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও চরম নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। স্থানীয়রা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মাদারগঞ্জ উপজেলায় থ্যালাসেমিয়ায় আক্রান্ত এক শিশুকে ধর্ষণের অভিযোগে কড়ইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মাসুদুর রহমানের (৪৫) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী পরিবার জানায়, শনিবার বিকেলে শিশুটিকে বাড়িতে একা পেয়ে প্রতিবেশী মাসুদুর রহমান ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন এবং বিষয়টি জানাজানি করলে প্রাণনাশের হুমকি দেন। শনিবার রাতেই মাদারগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হলে অভিযুক্ত মাসুদুর রহমান এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। মাদারগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

একই সময়ে জেলার অন্যান্য স্থানেও পাশবিক নির্যাতনের খবর পাওয়া গেছে। ভুক্তভোগীদের মধ্যে ইসলামপুর উপজেলার ৪ বছরের এক শিশু, ইসলামপুর পৌরসভার ২৯ বছর বয়সী এক নারী, মেলান্দহ উপজেলার ১৭ বছরের এক কিশোরী, জামালপুর পৌরসভার ২১ বছরের এক নারী এবং সদর উপজেলার ৪০ বছর বয়সী এক নারী রয়েছেন।

জামালপুর সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. তরিকুল ইসলাম জানান, ভুক্তভোগীদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদানের পাশাপাশি আইনি প্রক্রিয়ার জন্য আলামত সংগ্রহের কাজ চলছে।

প্রশাসনের পক্ষ থেকে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেওয়া হলেও একের পর এক এমন ঘটনায় পুরো জেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad