বরাবরের মতোই রিকাবীবাজার থেকেই রথযাত্রা উৎসব হবে : আরিফুল হক
Led Bottom Ad

বরাবরের মতোই রিকাবীবাজার থেকেই রথযাত্রা উৎসব হবে : আরিফুল হক

প্রথম ডেস্ক

১৮/০৭/২০২৫ ২২:২৫:০৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটকে সম্প্রীতির শহর উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, একমাত্র সিলেটেবাসীর আছে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অপূর্ব দৃষ্ঠান্ত। সুপ্রাচীনকাল থেকেই এই ধারাবাহিকতা রক্ষায় একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে যাচ্ছে। নগরের এই সম্প্রীতির বন্ধন আগামী দিনে আরও বেশি শক্তিশালী হবে। তিনি বলেন, সিলেটবাসী কোন অশুভ শক্তির কাছে মাথানত করে না। তাই সম্প্রীতি ও ভালোবাসার  মিলনমেলায় এখানে সকলেই মিলেমিশে আরও সুসংহত ও সমৃদ্ধ করতে কাজ করে যাচ্ছে। 


তিনি শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৪টায় সিলেট নগরের মির্জাজাঙ্গালের মণিপুরী রাজবাড়িস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ায় সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন- সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি এল প্রশান্ত সিংহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নৃপেন্দ্র সিংহ।


এ সময় প্রধান অতিথি আরও বলেন, ‘সিলেট নগরের রিকাবীবাজারস্থ রথযাত্রাস্থানেই আগামী দিনের সকল রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে। সিলেটের ২০০ বছরের ঐতিহ্যবাহী সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব শ্রীশ্রী জগন্নাথদেব, বলদেব ও সুভদ্রা মহারাণীর রথযাত্রা মহোৎসব রিকাবীবাজারেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হয়ে আসছে। এ স্থান অন্যত্র সরানো হবে না।’


অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির উপদেষ্টা ড. দিলীপ কুমার দাস চৌধুরী অ্যাডভোকেট, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) সিলেটের যোগাযোগ বিভাগের পরিচালক সিদ্ধ মাধব দাস, সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি (২য়) সজল ঘোষ, উত্তম সিংহ রতন, লাড়ু সিংহ, বাবলু সিংহ, সাংবাদিক দিগেন সিংহ, ধরণী সিংহ, রতন সিংহ, অশোক শর্ম্মা, মিন্টু সিংহ, মাইব্রাম রাসেল, অপর্ণা দেবী, মুতুম সুরোজিত ও অমলেশ সিংহ।   


অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের কোষাধ্যক্ষ সমেন্দ্র সিংহ। মতবিনিময়সভার আগে সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় সংগঠনকে গতিশীল করতে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় সাধারণ সম্পাদক নৃপেন্দ্র সিংহ রথযাত্রা মহোৎসব ২০২৫ সালের আয়-ব্যয়ের হিসাব দাখিল করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। 

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad