রোটারী ক্লাব অব সিলেট ইম্পেরিয়াল'র সভা ও হ্যান্ড ওভার অনুষ্ঠিত
Led Bottom Ad

রোটারী ক্লাব অব সিলেট ইম্পেরিয়াল'র সভা ও হ্যান্ড ওভার অনুষ্ঠিত

প্রথম ডেস্ক

১৮/০৭/২০২৫ ২২:১১:২৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

রোটারি ক্লাব অব সিলেট ইম্পেরিয়াল এর ২১০ তম সাপ্তাহিক সভা এবং কলার হ্যান্ড ওভার অনুষ্ঠান শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা  সাড়ে ৭ টায় সিলেটের উপশহরে বেলিফ চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রোটারিয়ান বাহার উদ্দিন এবং সঞ্চালনা করেন পিপি হাসান কবির চৌধুরী। 


২১০ তম সাপ্তাহিক সভা এবং কলার হ্যান্ডওভার প্রোগ্রামে জুম এর মাধ্যমে উপস্থিত ছিলেন ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট মুসা রহমান, তার অনুমতিক্রমে কলার পরিয়ে দেন পিপি হাসান কবির চৌধুরী ও পিপি জিন্নুন আহমেদ চৌধুরী ক্লাবের চার্টার্ড হস্তান্তর করেন গত বছরের ক্লাব সেক্রেটারি মোহাম্মদ আখতার হোসেন লাহিন বর্তমান ক্লাব সেক্রেটারি মোহাম্মদ কাউসার উদ্দিন এর হাতে। 


এর আগে অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ আক্তার হোসেন লাহিন। মাল্টিমিডিয়ার মাধ্যমে জাতীয় সংগীত পরিচালনা করা হয়। রোটারি ইনভোকেশন পাঠ করেন পিপি জিন্নুন আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে জিন্নুন আহমদ চৌধুরীর বিবাহ বার্ষিকী উপলক্ষে কেক কেটে ও ফুল দিয়ে এবং করতালির মাধ্যমে শুভেচ্ছা জানানো হয়।  স্বাগত বক্তব্য রাখেন ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট মুসা রহমান, পিপি তাহমিনা হাসান চৌধুরী। 


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি ও শ্যামল সিলেটের স্টাফ রিপোর্টার এবং দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি  জনাব লতিফুর রহমান রাজু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব সিলেট ইম্পেরিয়াল এর পরিবারের সদস্য পিপি জান্নুন চৌধুরী সহধর্মিনী। পিপি হাসান কবির চৌধুরী ও পিপি তাহমিনা হাসান চৌধুরীর একমাত্র পুত্র মিনহান কবির চৌধুরী। 


অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপি আব্দুর রহমান, পিপি মওদুদ আহমেদ, রোটারিয়ান সেলিনা আক্তার চৌধুরী, রোটারিয়ান আব্দুল হাসিব, রোটারিয়ান তানিয়া আহমেদ, রোটারিয়ান আলি মঞ্জুর প্রমুখ। ক্লাব প্রেসিডেন্ট বাহার উদ্দিন তার বক্তব্যে ক্লাবের প্রত্যেক মেম্বার এর প্রতি ও বিভিন্ন ক্লাব থেকে আগত রোটারিয়ান এর প্রতি  কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 


জনাব বাহার উদ্দিন মানবতার সেবায় আরো একধাপ একগিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। 


পরিশেষে আগত সবাইকে ডিনারের আমন্ত্রণ জানিয়ে সাপ্তাহিক সভার মুলতবি ঘোষণা করেন।


প্রধান অতিথি বলেন, রোটারিয়ানরা মানব সেবায় নানা অবদান রাখছেন । হত দরিদ্র মানুষের জন্য কাজ করছেন।  এটি মহৎ উদ্দেশ্য। আগামীতে আরও বেশী কর্মকান্ড করে সমাজের কাজ করার আহবান জানান।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad