জকিগঞ্জে টমটম উল্টে ব্যবসায়ী নিহত
Led Bottom Ad

জকিগঞ্জে টমটম উল্টে ব্যবসায়ী নিহত

মোর্শেদ আলম লস্কর, জকিগঞ্জ প্রতিনিধি

১৮/০৭/২০২৫ ২০:৫৩:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ীর মৃত্যুর ঘটনা ঘটে। শুক্রবার (১৮ জুলাই) বিকালে উপজেলার ৬ নং সুলতানপুর ইউনিয়ন এর সম্মুখে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন আরও ৩ জন। নিহতের নাম  জামুল মিয়া (৫০)। তিনি উপজেলার শরিফগঞ্জ পিল্লাকান্দী গ্রামের মৎস্য  ব্যবসায়ী। 


জানা যায়, বাঘপাড়ার একটি পিসারী থেকে মাছ কিনে জামুল মিয়া টমটমযোগে বাবুর বাজার বিক্রি করতে যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থলে টমটম গাড়ির সামনে হঠাৎ একটি মহিষ পড়ে যায়। মহিষটিকে রক্ষা করতে গিয়ে টমটম গাড়িটি উলটে যায়। এতে ঘটনাস্থলে গাড়িতে থাকা ৩ জন আহত হন। আহতদেরকে তাৎক্ষনিক হাসপাতালে নিলে গুরুতর আহত জামুল মিয়া হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad