সিলেট নগরীর একটি আখড়ায় চুরির চেষ্টায় ভাঙচুর
Led Bottom Ad

সিলেট নগরীর একটি আখড়ায় চুরির চেষ্টায় ভাঙচুর

প্রথম সিলেট প্রতিবেদন

১৭/০৭/২০২৫ ০৬:১০:৫৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট নগরীর একটি আখড়ায় চুড়ির চেষ্টায় ভাঙচুরের ঘটনা ঘটে। মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩ ঘটিকার দিকে ঘটনাটি ঘটে সিলেট নগরীর ৮ নং ওয়ার্ডের পনিটুলা শ্রী শ্রী মহাপ্রভুর আখড়ায়।  


এ সময় চুরির উদ্দেশ্যে মন্দিরের মেইন গেইট দেওয়াল টপকিয়ে ভিতরের গেইটে ভারি লোহার শাবল জাতীয় কিছু দিয়ে ভাঙচুর করা হয়। প্রথমে আখড়ার দুটি সি সি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে। তবে কিছু নিয়ে যাওয়ার আগেই আখড়ায় অবস্থানরতরা টের পেয়ে গেলে পালিয়ে যায় চুরচক্র। 


এ ঘটনায় মন্দিরের প্রধান অধ্যক্ষ শ্রীমৎ নিত্যানন্দ দাস মহারাজ বলেন পনিটুলা এলাকার হিন্দু-মুসলমান সবাই মিলেমিশে বসবাস করে আসছে। সকলের সহযোগিতার মাধ্যমে এ আশ্রম চলে আসছে । আখড়া নিয়ে কোনদিন সম্প্রদায়গত হানাহনি কিংবা দ্বন্দ্ব সৃষ্টি হয় নি।কিন্তু এই প্রচেষ্টা আখড়ার জন্য একটি অশনি সংকেত। ঘটনাটি সম্পর্কে এলাকাবাসীকে বিস্তারিত অবগত করা হয়েছে। 


এদিকে আখড়ায় চুরির চেষ্টার ঘটনার পর বুধবার (১৬ জুলাই) এলাকার মুরুব্বিয়ান গণ,পনিটুলা পুজা উদযাপন পরিষদের সদস্যগণ, পল্লবী সমাজকল্যান সংস্থার সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জালালাবাদ থানার ওসি ও এলাকার যুব সমাজ।মন্দির পরিদর্শন করেন। 

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad