সংসদে দেখে দেখে বক্তব্য দেওয়া যাবে না: স্পিকার
Led Bottom Ad

সংসদে দেখে দেখে বক্তব্য দেওয়া যাবে না: স্পিকার

ঢাকা অফিস

১৫/০৩/২০২৬ ১৬:২২:৪৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধি অনুযায়ী নির্ধারিত রীতি মেনে না দেখে বক্তব্য দেওয়ার জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

রোববার বেলা ১১টার পর সংসদ অধিবেশনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাসুদ বিন সাঈদী ও ইসলামী আন্দোলনের সংসদ সদস্য অলি উল্লাহর নির্ধারিত বক্তব্যের পর স্পিকার এই নির্দেশনা প্রদান করেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে এই দুই সংসদ সদস্য সম্পূর্ণ বক্তব্য কাগজ দেখে পাঠ করায় স্পিকার তাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সংসদে দেখে দেখে বক্তব্য প্রদান অনুমোদিত নয়; বরং পয়েন্ট বা নোট সামনে রেখে হাউসের দিকে তাকিয়ে কথা বলাই সংসদের দীর্ঘদিনের রেওয়াজ।

স্পিকার আরও স্মরণ করিয়ে দেন যে, বিশেষ প্রয়োজনে লিখিত বক্তব্য পাঠ করতে হলে আগে থেকেই স্পিকারের পূর্বানুমতি নেওয়ার বিধান রয়েছে।

এর আগে পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মাসুদ বিন সাঈদী তার বক্তব্যে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন এবং তার পিতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর আদর্শ সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি শিক্ষা ও বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’ নীতি এবং শুল্কমুক্ত গাড়ি বর্জনের সংস্কৃতির ওপর জোর দেন। এছাড়া বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় জনমনে তৈরি হওয়া বিভ্রান্তি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক কিছু মন্তব্যের সমালোচনা করে তিনি ভবিষ্যতে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad