শাহপরাণে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার :
Led Bottom Ad

শাহপরাণে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার :

প্রথম ডেস্ক

১৭/০৭/২০২৫ ০৩:৪২:১১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

শারীরিক নির্যাতনে স্ত্রী হত্যার অভিযোগে এক স্বামীকে গ্রেপ্তার করেছে শাহপরাণ থানা পুলিশ। গ্রেপ্তার স্বামীর নাম সফি আহমদ চৌধুরী সুমন (৪৮)। তিনি জকিগঞ্জের পরচক এলাকার মৃত মহিউদ্দিন আহসদ চৌধুরী ও নাদিরা চৌধুরীর পুত্র। বর্তমানে তিনি শাহপরাণ আরামবাগ আবাসিক এলাকার ৭/২ রশিদ মঞ্জিলে বসবাস করতেন। এ ঘটনায় বুধবার ১৬ জুলাই সকালে আরামবাগের বাসা থেকে পুলিশ ঘাতক স্বামীকে আটক করে। 


পুলিশ জানায় পারিবারিক কলহের জের ধরে সোমবার (১৪ জুলাই) স্বামী সফি আহমদ চৌধুরী সুমন নিজ স্ত্রী নিশাত ফাতেমা চৌধুরীকে এলোপাতাড়ি কিলঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর আহত করে। আহত অবস্থায় বুধবার ভোররাতে স্ত্রী নিশাত ফাতেমা চৌধুরী মৃত্যুবরণ করেন।  এ সময় স্বামী তার স্ত্রীর ফুফাতো ভাইকে ফোন করে তার স্ত্রী আত্মহত্যা করেছে বলে সংবাদ পাঠায়। পরে আত্মীয় স্বজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিশাত ফাতেমা চৌধুরী (৩২)‘কে মৃত দেখতে পান ও নিহতের কপাল, গলা, দুই হাতের তালু ও বাহুতে আঘাতের চিহ্ন এবং কালচে জখম দেখতে পান। 


খবর পেয়ে শাহপরাণ (রহঃ) থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে ঘাতক স্বামীকে আটক করতে সমর্থ হয়। এসআই হালিমা আক্তার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। 


এ বিষয়ে শাহপরাণ (রহঃ) থানায় মামলা নং-০৪, তাং-১৬/০৭/২০২৫খ্রিঃ ধারা-৩০২ পেনাল কোড-১৮৬০ রুজু হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। 


মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad