বাংলাদেশের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত রাখবে ইরান
Led Bottom Ad

রাষ্ট্রদূতের আশ্বাস

বাংলাদেশের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত রাখবে ইরান

প্রথম ডেস্ক

১৪/০৩/২০২৬ ০৫:৪১:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কৌশলগত হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত থাকলেও বাংলাদেশের জন্য তা উন্মুক্ত রাখার ঘোষণা দিয়েছে ইরান। শুক্রবার ঢাকায় এক অনুষ্ঠানের ফাঁকে ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদী এ তথ্য নিশ্চিত করেছেন।

রাষ্ট্রদূত জানান, বাংলাদেশে বিদ্যমান জ্বালানি সংকটের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জ্বালানিমন্ত্রীর পক্ষ থেকে ইরান সরকারের কাছে বিশেষ অনুরোধ জানানো হয়েছিল। এই অনুরোধের প্রেক্ষিতে ইরান সরকার বাংলাদেশের জ্বালানি তেলবাহী ট্যাঙ্কারগুলোকে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে চলাচলের অনুমতি দেওয়ার বিষয়ে চূড়ান্ত সম্মতি দিয়েছে।

ইরান সরকার প্রস্তুত জানিয়ে রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশের জ্বালানি পরিবহনের জন্য প্রয়োজনীয় জাহাজগুলো যদি এই প্রণালি ব্যবহার করতে চায়, তবে আমরা সেগুলোকে নিরাপদে যাওয়ার সুযোগ করে দেব, যাতে বাংলাদেশের মানুষ কোনো সংকটের সম্মুখীন না হন।”

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান সংঘাতের জেরে ইরান হরমুজ প্রণালি দিয়ে সাধারণ জাহাজ চলাচল সীমিত করেছে, যার ফলে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। তবে বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ইরান তাদের এই কৌশলগত জলপথ ব্যবহারের বিশেষ ছাড় দিয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad