জাতীয় স্বার্থে সরকার-বিরোধী দলকে এক হয়ে কাজ করার আহ্বান স্পিকারের
Led Bottom Ad

জাতীয় স্বার্থে সরকার-বিরোধী দলকে এক হয়ে কাজ করার আহ্বান স্পিকারের

প্রথম ডেস্ক

১২/০৩/২০২৬ ১৪:৫০:২৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) জাতীয় স্বার্থে সরকার ও বিরোধী দল উভয় পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার নামাজের বিরতি শেষে দুপুর দেড়টায় পুনরায় শুরু হওয়া অধিবেশনে তিনি এই মন্তব্য করেন।

সংসদকে ‘গণতন্ত্রের প্রতীক’ হিসেবে অভিহিত করে স্পিকার বলেন, “বাংলাদেশের জনগণ গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। জনগণ সংসদের কার্যক্রম দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাই আমাদের এমনভাবে কাজ করতে হবে যাতে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে।” তিনি আরও উল্লেখ করেন যে, বিভিন্ন সময়ে স্বৈরশাসকের আগমনে দেশ ক্ষতিগ্রস্ত হলেও জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র-জনতা ফ্যাসিবাদকে বিদায় দিয়েছে। এই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাঁর বক্তব্যে সংসদীয় নিরপেক্ষতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি জানান, সংসদের পবিত্রতা ও নিরপেক্ষতা বজায় রাখার লক্ষ্যে তিনি ইতিমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন।

আগামীর দিকনির্দেশনা দিয়ে স্পিকার বলেন, “সবার আগে বাংলাদেশ—এই হোক আমাদের মূলমন্ত্র। জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে সরকার ও বিরোধী দলের মধ্যে সমন্বয় থাকলে দেশ দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।” দেশের মানুষের প্রত্যাশা পূরণে তিনি সকল সংসদ সদস্যের পূর্ণ সহযোগিতা কামনা করেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad