জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সৌদি সহ ৭ দেশের প্রস্তাব পাস, ইরান ‘চাপে’
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) উপসাগরীয় সাত দেশের আনা খসড়া প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবে ইরানকে উপসাগরীয় দেশগুলোর ওপর হামলা বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।
ভোটাভুটিতে ১৫ সদস্য দেশের মধ্যে ১৩টি দেশ পক্ষে ভোট দিয়েছে, বাকি দুটি দেশ ভোট না দিয়ে বিরত থেকেছে। কোনো দেশ প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেনি।
প্রস্তাব আনা সাত দেশ হলো: বাহরাইন, কুয়েত, কাতার, ওমান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান। প্রথম ছয়টি দেশ গালফ কো-অপরাশেন কাউন্সিলের সদস্য।
ইরানের রাষ্ট্রদূত আমির সায়েদ ইরাভানি জানান, প্রস্তাবটি পক্ষপাতদুষ্ট এবং আন্তর্জাতিক ন্যায়বিচারের প্রতি ক্ষতি করবে। তিনি বলেন, “এই প্রস্তাব গৃহীত হলে আগ্রাসীকে পুরস্কৃত ও ভুক্তভোগীকে শাস্তি দেওয়া হবে।”
ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় বেসামরিক স্থাপনা ও মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করছে। ইরাভানি জানিয়েছেন, হামলায় ইতিমধ্যে ১,৩০০-এর বেশি বেসামরিক নিহত এবং ৯,৬৬৯টি স্থাপনা ধ্বংস হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলার কারণে আন্তর্জাতিক চাপের মুখে ইরান নিরাপত্তা পরিষদের বৈঠকে অংশ নিয়ে নিজের বক্তব্য উপস্থাপন করবে।
বিশেষ দিক: রাশিয়া ও চীন ভেটো ব্যবহার না করে ভোট দেওয়ার সুযোগ এড়িয়ে গেছে। এছাড়া ১৩৫টি দেশ সহ-প্রস্তাবক হিসেবে যুক্ত হয়েছে, যা ইউএনএসসির ইতিহাসে বিরল।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: