ইরান যুদ্ধ কবে শেষ হবে, যা জানাল হোয়াইট হাউস
Led Bottom Ad

ইরান যুদ্ধ কবে শেষ হবে, যা জানাল হোয়াইট হাউস

প্রথম ডেস্ক

১১/০৩/২০২৬ ১৯:৪০:২৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট মঙ্গলবার (১০ মার্চ) জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্র যে সামরিক অভিযান চালাচ্ছে, তা তখনই শেষ হবে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করবেন যে নির্ধারিত সামরিক লক্ষ্য পুরোপুরি অর্জিত হয়েছে।


সংবাদ সম্মেলনে লেভিট বলেন, কমান্ডার-ইন-চিফ যখন সিদ্ধান্ত নেবেন যে অভিযান তার উদ্দেশ্য পূরণ করেছে এবং ইরান সম্পূর্ণ ও নিঃশর্ত আত্মসমর্পণের অবস্থায় পৌঁছেছে, তখনই এই অভিযান সমাপ্ত ঘোষণা করা হবে—ইরান তা স্বীকার করুক বা না করুক।


তিনি আরও জানান, পরিকল্পনার তুলনায় অভিযান দ্রুতগতিতে এগোচ্ছে। মার্কিন সামরিক বাহিনী এবং সেনারা নির্ধারিত লক্ষ্য বাস্তবায়নে দ্রুত ও দক্ষতার সঙ্গে কাজ করছে, যার ফলে অভিযান প্রত্যাশিত সময়ের আগেই অগ্রসর হচ্ছে।


২৮ ফেব্রুয়ারি থেকে ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে এবং পারস্য উপসাগর ও এর বাইরের এলাকাতেও তাদের নৌবাহিনীর ওপর আক্রমণ করেছে। এই হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।


এর জবাবে ইরান ইসরাইল অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর ওপর হামলা চালিয়েছে। এছাড়া তারা উপসাগরীয় অঞ্চল, মধ্যপ্রাচ্য এবং ককেশাস অঞ্চলের বিভিন্ন দেশে নির্বিচারে হামলা চালিয়েছে এবং হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। 

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad