মধ্যপ্রাচ্যে অস্থিরতার জন্য ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে দায়ী করল উত্তর কোরিয়া
Led Bottom Ad

মধ্যপ্রাচ্যে অস্থিরতার জন্য ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে দায়ী করল উত্তর কোরিয়া

প্রথম ডেস্ক

১১/০৩/২০২৬ ১৯:০০:৩৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। একই সঙ্গে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে সমর্থন জানিয়েছে পিয়ংইয়ং। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা রাষ্ট্রীয় সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।


উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (কেসিএনএ) বুধবার জানায়, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ইরানের বিশেষজ্ঞ পরিষদ সম্প্রতি মোজতবা খামেনিকে ইসলামি বিপ্লবের নতুন নেতা হিসেবে নির্বাচিত করেছে এবং পিয়ংইয়ং এ সিদ্ধান্তকে সম্মান জানায়। তিনি সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনীর ছেলে।


উত্তর কোরিয়ার দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করছে এবং আন্তর্জাতিক অঙ্গনে অস্থিরতা বাড়াচ্ছে।


এদিকে কেসিএনএ আরও জানিয়েছে, কিম জং উন দেশের একটি রণতরি থেকে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেছেন। তিনি বলেন, শক্তিশালী ও নির্ভরযোগ্য পারমাণবিক অস্ত্র সক্ষমতা বজায় রাখা ও সম্প্রসারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বন্ধে চাপ দিয়ে আসছে। তবে পিয়ংইয়ং বলছে, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসন প্রতিহত করতে এ ধরনের অস্ত্র তাদের জন্য অপরিহার্য।


সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে উত্তর কোরিয়ার সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা পুনরায় শুরুর ইঙ্গিত দেওয়া হয়েছে। কিম জং উন বলেছেন, ওয়াশিংটন যদি পিয়ংইয়ংকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, তবে দুই দেশ একসঙ্গে এগিয়ে যেতে পারে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad