ভারতে গ্রেফতার ফয়সালকে যেভাবে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া
Led Bottom Ad

ভারতে গ্রেফতার ফয়সালকে যেভাবে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া

প্রথম ডেস্ক

০৮/০৩/২০২৬ ২৩:১৭:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির খুনের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।


বাংলাদেশ পুলিশ সদরদপ্তর সূত্র জানায়, ভারত থেকে ফয়সাল ও আলমগীরকে ফেরত আনা হবে দুই দেশের উচ্চ পর্যায়ের সমন্বয় এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে। বিষয়টি সম্পূর্ণভাবে ভারতের ও বাংলাদেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হবে।


এর মধ্যে গুরুত্বপূর্ণ প্রক্রিয়াসমূহ:


প্রত্যর্পণ চুক্তি: ২০১৩ সালে ঢাকা-নয়াদিল্লির মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, বিচারাধীন বা দোষী সাব্যস্ত অভিযুক্তরা অন্য রাষ্ট্রের ভূখণ্ডে পাওয়া গেলে তাদের দেশে ফিরিয়ে আনা যায়। অপরাধ অবশ্য কমপক্ষে এক বছরের কারাদণ্ডযোগ্য হতে হবে।


রাজনৈতিক ব্যতিক্রম: চুক্তির অনুচ্ছেদে বলা আছে, কোনো অপরাধ যদি রাজনৈতিক বলে ধরা হয়, তবে প্রত্যর্পণ নাও হতে পারে। তবে হত্যাকাণ্ড, অপহরণ, জিম্মিকরণ ইত্যাদি রাজনৈতিক অপরাধ হিসেবে গণ্য হবে না।


ফিরিয়ে আনার শর্ত: অভিযুক্ত ব্যক্তি যদি অপরাধের মাত্রা, সময় বা ন্যায়বিচার নিয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারে, তাহলে রাষ্ট্র প্রত্যর্পণ বাধ্য নয়।


বাংলাদেশ পুলিশ জানিয়েছে, ফয়সাল ও আলমগীরের হত্যা মামলাটি হাদির রাজনৈতিক প্রতিহিংসার প্রেক্ষিতে সংঘটিত হয়েছে। সেক্ষেত্রে ভারতের প্রত্যর্পণ চুক্তি অনুসারে তারা দেশে ফিরিয়ে আনা সম্ভব।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad