যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভে নামার আহ্বান মাদুরোর ছেলের
ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রতিবাদে জনগণকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছেলে নিকোলাস মাদুরো গুয়েরা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক অডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।
গুয়েরা বলেন, সাবেক নেতা হুগো শ্যাভেজ প্রতিষ্ঠিত সাম্রাজ্যবাদবিরোধী সমাজতান্ত্রিক আন্দোলন টিকে থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি শিগগিরই আমাদের রাস্তায় দেখতে পাবেন—মর্যাদার পতাকা হাতে জনগণ দাঁড়াবে।’
তিনি আরও বলেন, ‘তারা আমাদের দুর্বল করতে চায়, কিন্তু আমরা দুর্বল হব না।’ যুক্তরাষ্ট্র গুয়েরার বিরুদ্ধে ‘মাদক সন্ত্রাসবাদের’ অভিযোগ এনেছে।
এর আগে শনিবার গভীর রাতে অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় ঘনিষ্ঠ মহলে বিশ্বাসঘাতকতার অভিযোগ উঠেছে।
রোববার কারাকাসে মাদুরোর সমর্থকদের বিক্ষোভ করতে দেখা গেছে। মাদুরো ও তাঁর স্ত্রী বর্তমানে নিউইয়র্কের একটি কারাগারে বন্দি রয়েছেন। সোমবার তাঁদের আদালতে তোলার কথা রয়েছে।
সূত্র : বিবিসি
এ রহমান
মন্তব্য করুন: